রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
বাংলাদেশ শিপিং করপোরেশনের বহরে যুক্ত হলো নতুন জাহাজ ‘বাংলার নবযাত্রা ৩৯নং ওয়ার্ডের বন্দরটিলার অলি-গলি,ও বাসা-বাড়িতে আমীর খসরু’র ধানের শীষ সমর্থনে গণসংযোগ.. মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের প্রতিনিধিদল চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেছেন। চট্টগ্রামে ল্যাসিং আনল্যাসিং শ্রমিকদের চাকুরীচ্যুতে প্রতিবাদে মানববন্ধন ইউরোপীয়ান প্রতিনিধিদল চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ক্রীড়া সমিতি কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত ইপিজেডে সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদের উপদেষ্টা পরিচিতি সভা অনুষ্ঠিত এই আসন থেকে আমার বাবাকেও নির্বাচিত করেছিলেন আমাকেও ৩বার এবার আবারও আপনারাই নির্বাচিত করবেন- আমীর খসরু মাহমুদ চৌধুরী স্মরণের আবরণে শাহসূফী সৈয়দ দেলাওর হোসাইন মাইজভাণ্ডারী বাংলাদেশ শিপিং করপোরেশন সরকারের অনুকূলে ২০৩.৪৭ কোটি টাকার চেক হস্তান্তর।

৪০,০০০ ইয়াবা মোটর সাইকেল জব্দ সহ দুইজন কে আটক।

কর্ণফুলী শিকলবাহা এলাকায় র‌্যাব অভিযানে
৪০,০০০ ইয়াবা মোটর সাইকেল জব্দ সহ দুইজন কে আটক।

বিশেষ খবরঃ ৪ফব্রেুয়ারী

র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী কক্সবাজার হতে একটি মোটর সাইকেল যোগে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট নিয়ে চট্টগ্রামের দিকে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে অদ্য ০৩ ফেব্রুয়ারি ২০২০ ইং তারিখ ১৬১৫ ঘটিকার সময় র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানাধীন শিকলবাহা চৌমুহনী এলাকায় নিটল মটরস্ লিমিটেড শোরুম এর সামনে কক্সবাজার-চট্টগ্রামগামী পাকা রাস্তার উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে। এ সময় কক্সবাজার হতে চট্টগ্রামের দিকে আসা একটি মোটর সাইকেলের গতিবিধি সন্দেহজনক মনে হলে র‌্যাব সদস্যরা মোটর সাইকেলটিকে থামানোর সংকেত দিলে মোটর সাইকেলটি না থামিয়ে আসামীরা দ্রুত গতিতে র‌্যাবের চেকপোস্ট অতিক্রম করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা ধাওয়া করে মোটর সাইকেলটি আটক করতঃ আসামী ১। মোঃ রমিন (২৩), পিতা- আবু মুছা এবং ২। মোঃ খোরশেদ আলম (১৯), পিতা- মীর আহাম্মদ, উভয় গ্রাম- বিএমচর, থানা- চকরিয়া, জেলা- কক্সবাজারদের’কে আটক করে। পরবর্তীতে উপস্থিতি সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদে তাদের দেখানো ও সনাক্তমতে মোটর সাইকেলটি তল্লাশী করে মোটর সাইকেলের মধ্যে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৪০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ উক্ত মোটর সাইকেলটি (ঢাকা মেট্রো-ল-৩৭-২৮১৫) জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীদের ব্যাপক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবত চট্টগ্রাম, কক্সবাজারের বিভিন্ন মাদক ব্যবসায়ীদের কাছ থেকে পাইকারী দরে ইয়াবা ট্যাবলেট ক্রয় করে এবং পরবর্তীতে উক্ত ইয়াবা ট্যাবলেট ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছে। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ৯৫ লক্ষ টাকা।

গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে। ান্দরবান জেলার রুমা থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com