মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
আত্মহত্যার সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক: মোবাইলের তথ্য মুছে ফেলা ও মেমোরি কার্ড গায়েব, বাড়ছে রহস্য,, হরমুজ প্রণালি অতিক্রম এমভি বাংলার জয়যাত্রা হালিশহর বড়পুলে মহেশ খালের পাড়ে অবৈধ গরুর বাজার উচ্ছেদ: গুড়িয়ে দিলো সেনাবাহিনী ইপিজেড থানা পুলিশের বিশেষ অভিযানে ২২০০ পিস ইয়াবা ট্যাবলেট ৫ কেজি গাঁজা,মাদক বিক্রয়ের নগদ টাকা ও ১টি মোটরসাইকেলসহ ১ গ্রেফতার নতুন কৌশলে মেয়ে দিয়ে ফাঁদে ফেলে সর্বস্ব হাতিয়ে নিচ্ছে একটি চক্র। চট্টগ্রামে ৭.৬৫ মডেলের বিদেশি পিস্তলসহ ১জনকে গ্রেফতার করেছে – ডিবি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা। ৮কেজি হেরোইন ১৪,০০০ হাজার পিস ইয়াবা ও মাদক বহনের কাজে ব্যবহৃত বাসসহ গ্রেফতার ৩ ডিবি পশ্চিম চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ২০২৪-২৫ এবং ২০২৫-২৬ অর্থবছরের ১ম ৯মাসের তুলনামূলক পারফরম্যান্স রিপোর্ট প্রকাশ করেছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জোর তৎপরতায় ভূয়া নথিপত্র ব্যবহার করে চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার পাচারের অপচেষ্টাকালে কন্টেইনার আটক

নড়াইল জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা

 

নড়াইল জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা।
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধিঃ
নড়াইল জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৫ জুলাই) দুপুরে নড়াইল চৌরাস্তা এলাকায় অ্যাসোসিয়েশনের কার্যালয় উদ্বোধন করা হয়। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান,  এদিকে আগামী দুই বছরের (২০২০-২০২২) জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এনটিভির নড়াইল প্রতিনিধি এম মুনীর চৌধুরী সভাপতি, বাংলা টিভির মাহবুবুর রশিদ লাবলু সাধারণ সম্পাদক ও একুশে টিভির ফরহাদ খানকে সাংগঠনিক সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটি ঘোষণা করেন সিনিয়র সাংবাদিক নড়াইল প্রেসক্লাবের সভাপতি, বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) নড়াইল প্রতিনিধি এনামুল কবির টুকু।
কমিটিতে সহসভাপতি মনোনীত করা হয়েছে-একাত্তর টিভির নড়াইল প্রতিনিধি আজিজুল ইসলাম এবং যুগ্মসাধারণ সম্পাদক দেশ টিভির নড়াইল প্রতিনিধি শরিফুল ইসলাম বাবলু। এ ছাড়া নির্বাহী সদস্য-তারিকুজ্জামান লিটু (বাংলাভিশন), মোস্তফা কামাল (আরটিভি), খায়রুল ইসলাম (মাইটিভি), হুমায়ুন কবীর রিন্টু (এশিয়ান টিভি), সুজয় কুমার বকসী (আরটিভি), মুন্সী আসাদুর রহমান (ইনডিপেনডেন্ট টিভি), মিরাজ খান (বৈশাখী টিভি), আবদুস সাত্তার (এসএ টিভি), ইমরান হোসেন (চ্যানেল নাইন) ও তানভীর আহমেদ রুবেল (দীপ্ত টিভি)। উপদেষ্টা পরিষদের তিন সদস্য হলেন-এনামুল কবির টুকু (বিটিভি), সাইফুল ইসলাম তুহিন (চ্যানেল ২৪) ও মির্জা নজরুল ইসলাম (মাছরাঙ্গা টিভি)। সংগঠনকে গতিশীল করতে সবার সহযোগিতা কামনা করেন নড়াইল জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত নেতৃবৃন্দ। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com