রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
কক্সবাজার থেকে নিখোঁজ শিক্ষার্থী পূজা দাস উদ্ধার, মানব পাচার চক্রের কবলে পড়ার অভিযোগ আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে:বন্দর চেয়ারম্যান বাংলাদেশ শিপিং করপোরেশনের বহরে যুক্ত হলো নতুন জাহাজ ‘বাংলার নবযাত্রা ৩৯নং ওয়ার্ডের বন্দরটিলার অলি-গলি,ও বাসা-বাড়িতে আমীর খসরু’র ধানের শীষ সমর্থনে গণসংযোগ.. মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের প্রতিনিধিদল চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেছেন। চট্টগ্রামে ল্যাসিং আনল্যাসিং শ্রমিকদের চাকুরীচ্যুতে প্রতিবাদে মানববন্ধন ইউরোপীয়ান প্রতিনিধিদল চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ক্রীড়া সমিতি কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত ইপিজেডে সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদের উপদেষ্টা পরিচিতি সভা অনুষ্ঠিত এই আসন থেকে আমার বাবাকেও নির্বাচিত করেছিলেন আমাকেও ৩বার এবার আবারও আপনারাই নির্বাচিত করবেন- আমীর খসরু মাহমুদ চৌধুরী

এ কোন বর্বরতা ???

 

নওয়াপাড়া পৌরসভার মেয়র ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুশান্ত কুমার দাস শান্ত’র উপর হামলার পরিকল্পনা ভেস্তে গেছে। শুক্রবার রাতে পৌরসভা থেকে নিজ বাড়ি রাজঘাটে ফেরার পথে এ হামলার চেষ্টা করে সন্ত্রাসীরা।

 

 

এ সময় মেয়র গাড়ীর ভিতর থেকে পরিস্থিতি আঁচ করতে পেরে তাকে অনুসরণকরা একটি মোটর সাইকেলকে ধাওয়া করে। অবস্থা বেগতিক দেখে সন্ত্রাসীরা মোটর সাইকেল ফেলে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে মোটর সাইকেলটি উদ্ধার করেছে। তবে কে/কারা এ হামলার পরিকল্পনা আটতে পারে তা তাৎক্ষনিক অনুধাবন করতে পারেননি মেয়র। ঘটনাটি ঘটে শুক্রবার রাত আনুমানিক ১০ টার সময়।

 

মেয়র সুশান্ত কুমার শান্ত জানান, শুক্রবার পৌরসভা অফিসের কাজ শেষে রাত ১০ টার দিকে তিনি পৌরভবন থেকে তার গাড়িতে চড়ে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হন। পৌরভবন থেকে তার গাড়িটি যশোর-খুলনা মহাসড়কের উপর উঠে রাজঘাট অভিমুখে যাত্রা শুরু করে অভয়নগর থানা ভবন পার হওয়ার সময় একটি নীল রঙের মোটর সাইকেল তার গাড়িটিকে অভারটেক করে সামনে গিয়ে তার গাড়ি রোধ করার চেষ্টা করে।

 

বিষয়টি সন্দেহজনক হওয়ায় তিনি লুকিং গ্লাসে নজর দেন। এসময় তিনি পেছনে একটি সাদা রঙের প্রাইভেটকার তার গাড়িটিকে অনুসরণ করতে দেখেন। ঘটনাটি উদ্দেশ্যজনক মনে হওয়ায় তিনি ড্রাইভারকে মোটর সাইকেলটিকে ধাওয়া করতে নির্দেশ দেন।

 

ড্রাইভার গতি বাড়িয়ে মোটর সাইকেলটিকে ধাওয়া করলে মোটর সাইকেলে থাকা সন্ত্রাসী বিষয়টি আঁচ করতে পেরে গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করে। এক পর্যায়ে যশোর-খুলনা মহাসড়কের আহাদ সিমেন্ট মিলস এর সামনে পৌছে মোটর সাইকেল চালক ডানে বাঁক নিয়ে ঘোড়া বটতলা নামক সড়ক দিয়ে জাফরপুরের দিকে ঢুকে পড়ে।

 

মেয়রও তাৎক্ষনিক ড্রাইভারকে মোটর সাইকেলের পিছু নেয়ার নির্দেশ দেন। সে মোতাবেক মোটর সাইকেলটি ধাওয়া করে জাফরপুর প্রাইমারী স্কুল পর্যন্ত যাওয়ার পর অবস্থা বেগতিক দেখে সন্ত্রাসীরা মোটর সাইকেলটি প্রাইমারী স্কুলের দক্ষিণপাশে ফেলে রেখে জঙ্গলের দিকে পালিয়ে যায়।

 

এ সময় পেছনে অনুসরণ করা প্রাইভেট কারটিকেও বাইপাস সড়ক দিয়ে দ্রুত গতিতে খুলনা অভিমুখে চলে যেতে দেখা যায়। মেয়র সুশান্ত কুমার শান্ত তাৎক্ষনিক ঘটনাটি অভয়নগর থানার ওসি তাজুল ইসলামকে জানালে তিনি ঘটনাস্থলে পৌছে মোটর সাইকেলটি উদ্ধার করেন।

 

এ ব্যাপারে পৌর মেয়রের দাবি, সন্ত্রাসীরা তার উপর হামলা করার পরিকল্পনা করেছিলো। সে মোতাবেক তার পিছু নেয়। তবে পৌর মেয়রের সজাগ দৃষ্টির কারনে সন্ত্রাসীদের পরিকল্পনা ভেস্তে গেছে।

 

এ বিষয়ে অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ তাজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে। সন্ত্রাসীদের গ্রেফতারে অভিযান শুরু করেছি। সন্ত্রাসী যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে। এবং মেয়রের উপর হামলা চেষ্টার ক্লু উদঘাটনে পুলিশ কাজ শুরু করেছে, বলেন ওসি।

( তথ্য দৈনিক নওয়াপাড়া  )

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com