মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
আত্মহত্যার সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক: মোবাইলের তথ্য মুছে ফেলা ও মেমোরি কার্ড গায়েব, বাড়ছে রহস্য,, হরমুজ প্রণালি অতিক্রম এমভি বাংলার জয়যাত্রা হালিশহর বড়পুলে মহেশ খালের পাড়ে অবৈধ গরুর বাজার উচ্ছেদ: গুড়িয়ে দিলো সেনাবাহিনী ইপিজেড থানা পুলিশের বিশেষ অভিযানে ২২০০ পিস ইয়াবা ট্যাবলেট ৫ কেজি গাঁজা,মাদক বিক্রয়ের নগদ টাকা ও ১টি মোটরসাইকেলসহ ১ গ্রেফতার নতুন কৌশলে মেয়ে দিয়ে ফাঁদে ফেলে সর্বস্ব হাতিয়ে নিচ্ছে একটি চক্র। চট্টগ্রামে ৭.৬৫ মডেলের বিদেশি পিস্তলসহ ১জনকে গ্রেফতার করেছে – ডিবি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা। ৮কেজি হেরোইন ১৪,০০০ হাজার পিস ইয়াবা ও মাদক বহনের কাজে ব্যবহৃত বাসসহ গ্রেফতার ৩ ডিবি পশ্চিম চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ২০২৪-২৫ এবং ২০২৫-২৬ অর্থবছরের ১ম ৯মাসের তুলনামূলক পারফরম্যান্স রিপোর্ট প্রকাশ করেছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জোর তৎপরতায় ভূয়া নথিপত্র ব্যবহার করে চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার পাচারের অপচেষ্টাকালে কন্টেইনার আটক

বড়দিয়া বাজার রেড জোনঃ১৪ দিনের জন্য লকডাউন..!!

 

বড়দিয়া বাজার রেড জোনঃ১৪ দিনের জন্য লকডাউন..!!
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধিঃ
নড়াইলের কালিয়া উপজেলার বড়দিয়া বাজার রেড জোন হিসাবে চিহ্নিত করেছে উপজেলা প্রশাসন। এ সময় বড়দিয়া বাজার ১৪ দিনের জন্য লকডাউন ঘোষনা করেছেন কালিয়া উপজেলা নির্বাহী অফিসার ,মোঃ নাজমুল হুদা।
১১ জুলাই বড়দিয়া মুন্সী মানিক মিয়া ডিগ্রী কলেজের সঃ অধ্যাপক  সুকুমার মন্ডল ও আজ (১২ জুলাই) বড়দিয়া বাজারের ব্যাবসায়ী বাবু মন্ডল করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করায় এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।  বাজার এলাকায় বেশ কয়েক জনের করোনা সনাক্ত হয়েছে এবং অনেকে গোপনে নিজ বাসায় আইসোলেশনে আছেন বলে জানা যায়। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি রবিবার (১২ জুলাই) ইউএনও, মোঃ নাজমুল হুদার উপস্থিতিতে বড়দিয়া বাজার বনিক সমিতির সভাপতি ও সেক্রেটারি সহ বাজারের ব্যাবসায়ীদের সঙ্গে মতবিনিময় সাপেক্ষে  (১৩ জুলাই) থেকে ২৮ জুলাই পর্যন্ত লক ডাউন ঘোষনা করা হয়।  এ বিষয়ে ডাঃ জগদীশ চন্দ্র সরকার বলেন, মহামরী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে লক ডাউন ছাড়া বিকল্প নাই। এমন নির্দশনা প্রদানের জন্য তিনি কালিয়া উপজেলা  নির্বাহী অফিসার মোঃ নাজমুল হুদাকে  সাধুবাদ জানান। এ বিষয়ে কালিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বড়দিয়া বাজার বনিক সমিতির সভাপতি, খান শামীম রহমান বলেন, আমাদের ভালোর জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি সকলকে সরকারি নির্দশনা মেনে চলার আহবান জানান। কালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল হুদা  বলেন, জরুরী  প্রয়োজনে বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যাবহার করবেন, শুধুমাত্র ঔষুধের দোকান ব্যাতিত সব দোকানপাটই লকডাউনের আওতায় থাকবে।আইন অমান্য করলে জেল/ জরিমানা আমলে আসবে এবং সর্বদা কঠোর অবস্থানে থাকবে প্রশাষন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com