শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
ভুল রিপোর্টের চিকিৎসায় অকালে ঝরে গেল কলেজ ছাত্রের তাজা প্রান অনলাইন জুয়ায় আসক্ত স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু,, ঘাতক স্বামী আটক এসআরবি – ৭ মায়ানমারে পাচারকালে ৩ ট্রাক ইউরিয়া সারসহ দুইজন পাচারকারী আটক করেছে – কোস্ট গার্ড ইপিজেড থানার আকমল আলীতে প্রশাসন আবারও ভেঙ্গে দিলো ওসমানের নতুন জুয়ার ঘর দুর্ধর্ষ ছিনতাইকারী মোঃ রিয়াজ প্রঃ রিয়াদকে গ্রেফতার করেছে ইপিজেড থানা পুলিশ সার্বিক নিরাপত্তায় যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হলো জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) চট্টগ্রামে ৫টি গুরুত্বপূর্ণ থানায় রদবদল সিএমপির হালিশহর থানায় হাজেরা আক্তার টুনি ও নুর নাহার ঝিল্লি ৮ কেজি গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার। চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ অভিযান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মনিরামপুরে দিন দুপুরে ইজি বাইক চালক খুন।

 

মনিরামপুরে দিন দুপুরে ইজি বাইক চালক খুন।

 

যশোহর অভয়নগর থেকে,,  -কে, এম আলী।

যশোরের- মনিরামপুর উপজেলার দিগঙ্গা কুচলিয়া স্কুলের সামনে রফিকুল ইসলাম ওরফে (রফি) (৪৭) নামের এক ইজিবাইক চালককে গুলি ও জবাই করে হত্যা করেছে দুবৃত্তরা। আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম মনিরামপুর উপজেলার মধুপুর গ্রামের মৃত. আমারত শেখের ছেলে।
এলাকাবাসী ও থানা সূত্রে জানা গেছে, রফিকুল ইসলাম ইজিবাইক চালিয়ে মনিরামপুর অভিমুখে যাবার সময় কুচলিয়া স্কুলের সামনে পৌছালে দূর্বৃত্তরা রফিকুলকে গুলি ও জবাই করে হত্যা করে। সে বুকে এবং মাথায় গুলি বিদ্ধ হয়। তার মৃত্যু নিশ্চিত করতে গলা কাটা হয় বলে ধারনা করা হচ্ছে। হত্যাকান্ডে শিকার রফি অভয়নগর উপজেলার জনপ্রিয় আওয়ামী শ্রমিক নেতা কাউন্সিলর মোল্যা ওলিয়ার রহমান ও মনিরামপুরের প্রকাশ চেয়ারম্যান হত্যা মামলা সহ একাধিক মামলার আসামি। পরিচয় গোপন রাখার শর্তে এলাকার লোকজন জানান, ইজিবাইক চালক রফিকুল ইসলাম (রফি) একজন দূর্ধর্ষ সন্ত্রাসী ছিলেন। একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন (চরমপন্থি) দলের সদস্য ছিলেন সে।
স্থানীয় সংশিষ্ট ইউপি চেয়ারম্যান বিপদ ভঞ্জন ও মনিরামপুর থানার ওসি রফিকুল ইসলাম রফিক হত্যার বিষয়টা নিশ্চিত করেছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত মনিরামপুর থানার ওসি রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com