রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৮ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
কক্সবাজার থেকে নিখোঁজ শিক্ষার্থী পূজা দাস উদ্ধার, মানব পাচার চক্রের কবলে পড়ার অভিযোগ আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে:বন্দর চেয়ারম্যান বাংলাদেশ শিপিং করপোরেশনের বহরে যুক্ত হলো নতুন জাহাজ ‘বাংলার নবযাত্রা ৩৯নং ওয়ার্ডের বন্দরটিলার অলি-গলি,ও বাসা-বাড়িতে আমীর খসরু’র ধানের শীষ সমর্থনে গণসংযোগ.. মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের প্রতিনিধিদল চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেছেন। চট্টগ্রামে ল্যাসিং আনল্যাসিং শ্রমিকদের চাকুরীচ্যুতে প্রতিবাদে মানববন্ধন ইউরোপীয়ান প্রতিনিধিদল চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ক্রীড়া সমিতি কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত ইপিজেডে সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদের উপদেষ্টা পরিচিতি সভা অনুষ্ঠিত এই আসন থেকে আমার বাবাকেও নির্বাচিত করেছিলেন আমাকেও ৩বার এবার আবারও আপনারাই নির্বাচিত করবেন- আমীর খসরু মাহমুদ চৌধুরী

রাজনীতি করি জনগণের কল্যাণে-মোঃ ফারুক হোসেন।

 

রাজনীতি করি জনগণের কল্যাণে-মোঃ ফারুক হোসেন।

 

অভয়নগর থেকেঃঃ-  কে, এম আলী।

অভয়নগর উপজেলার গণমানুষের নেতা,সাবেক ছাএ নেতা,ছাএ সংসদের সাবেক ভিপি, নওয়াপাড়া পৌরসভার ৫ নং ওয়ার্ডের বারবার নির্বাচিত সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র, নওয়াপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি,নওয়াপাড়া ইনস্টিটিউট এর সাঃ সম্পাদক, রাজনীতিবিদ সমাজসেবক – মোঃ ফারুক হোসেন এর বালু টানার ছবিটি ফেসবুক গনমাধ্যমে ভাইরাল হওয়ার পর তার কাছে বালুটানার বিষয়টা জানতে চাইলে তিনি বালু টানার বিষয়টা নিশ্চিত করে বলেন, হ্যা আমি বালু টানা কাজে অন্যান্য শ্রমিকদের সহযোগিতা করেছি!
এতে লজ্জার কিছু নেই, বরং এটা আমার জন্য গর্বের। তিনি বলেন কোট টাই পড়ে স্টেজে উঠে বড় বড় বক্তৃতা দিয়ে মানুষের হাতে তালি পাওয়া যায় ঠিকই -তবে ভালবাসা নয়। আমি বিশ্বাস করি মানুষের ভালবাসা পেতে হলে সেটা ভালবাসা দিয়ে-ই অর্জন করতে হয়। এ সময় তিনি আরও বলেন আমি বঙ্গবন্ধুর আদর্শের একজন সামান্য সৈনিক মাত্র, যেখানে আমার আদর্শের মুল নায়ক সারা জীবন সাধারন মানুষের পাশে দারিয়ে কাজ করে গেছেন সেখানে আমার মত অতি সামান্য মানুষ শুধু বালু টানা কেন আমি জনগনের কল্যানে যে কোন কাজ করতে প্রস্তুত।
পরে এলাকার অন্যান্য সাধারন জনগনের কাছে খোজ নিয়ে জানা যায়, ফারুক সাহেব আসলে একটি মসজিদের বালুটানা কাজে সহোযোগিতা করছিলেন। শুধু তাই নয় মসজিদের জন্য জায়গা, মসজিদ নির্মাণ কাজে আর্থিক সহোযোগিতার পাশাপাশি তিনি নিজেও মসজিদের বালু টানা কাজে শ্রম দিচ্ছিলেন।
ফারুক সাহেব সম্পর্কে তাদের কাছে জানতে চাইলে তারা বলেন, আমরা ফারুক ভাইকে দীর্ঘদিন ধরে চিনি। তিনি শুধু আমাদের এলাকার নয়, বরং অভয়নগর বাসির গর্ব।
তারা বলেন, ফারুক ভাইর মত একজন সৎ নীতি ও আদর্শবান, শিহ্মিত, মিষ্টিভাষি, পরিশ্রমি এবং মিশুক লোক তারা দেখেনি বললেই চলে।
এ সময় তারা মোঃ ফারুক হোসেনের দীর্ঘায়ুর সাথে তার সার্বিক সাফল্যের জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com