শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৮:১০ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
ইপিজেডে সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদের উপদেষ্টা পরিচিতি সভা অনুষ্ঠিত এই আসন থেকে আমার বাবাকেও নির্বাচিত করেছিলেন আমাকেও ৩বার এবার আবারও আপনারাই নির্বাচিত করবেন- আমীর খসরু মাহমুদ চৌধুরী স্মরণের আবরণে শাহসূফী সৈয়দ দেলাওর হোসাইন মাইজভাণ্ডারী বাংলাদেশ শিপিং করপোরেশন সরকারের অনুকূলে ২০৩.৪৭ কোটি টাকার চেক হস্তান্তর। বাংলাদেশ রেলওয়ের ৪৫তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬ জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় অভয়নগরে স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরন।  ঐতিহ্যবাহী ডিসি পার্কে আগামীকাল ৯ জানুয়ারি ২০২৬ থেকে মাসব্যাপী ফুল উৎসব। নওয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয় ও নওয়াপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরিক্ষার ফলাফল ঘোষণা সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের জন্য সম্মাননা পেলেন হাজী মুজিবুল হক বিএসসি”র ৫৪ বছরের মধ্যে সর্বোচ্চ মুনাফা এবার ৩০৬.৫৬ কোটি টাকা

বর্ষা এলেই চরম ভোগান্তি নওয়াপাড়া পৌরসভার এক অংশের জনগনের।

 

বর্ষা এলেই চরম ভোগান্তি নওয়াপাড়া পৌর সভার এক অংশের জনগনের।

 

অভয়নগর (যশোহর) থেকে,, কে, এম আলী।

নওয়াপাড়া পৌর সভার ৪ নং ওয়ার্ডের তেতুলতলা এলাকায় প্রবেশ পথ-নার্সারি ও রেজাউন বিশ্বাসের বাড়ির মধ্যকার রাস্তা ও ড্রেনটি দীর্ঘদিন যাবত সংস্কার না হওয়ার কারনে প্রতি বছর বর্ষা মৌসুমে চরম ভোগান্তিতে পরতে হয় এই এলাকার পথচারীদের। সরোজমিনে গিয়ে দেখা যায়,পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থা না থাকার কারনেই এ সমস্যার সৃষ্ঠি হচ্ছে, ঐ এলাকার পানি নিষ্কাশনের জন্য একটা ড্রেন থাকলেও ময়লা আবর্জনায় ভরাট হয়ে পরে আছে দীর্ঘদিন যাবত।

ঐ এলাকার বাসিন্দা নবীন সমাজ সেবক মোহাম্মদ আহাদ মোল্যা সহ আরও কয়েকজনের সাথে কথা বল্লে তারা জানান, দীর্ঘ ১৪-১৫ বছর ধরে আমরা এ সমস্যায় ভুগছি, স্হানিয় কাউন্সিলর ও পৌর মেয়রের সামনে বহুবার আমাদের সমস্যার কথা তুলে ধরিছি, তবে পেয়েছি শুধু আশ্বাস। তাদের কাছে ড্রেনের বিষয় জানতে চাইলে তারা বলেন এটা নাম মাএ ড্রেন। এটা দিয়ে পানি নিষ্কাশন হয় না। বরং এই ড্রেন দিয়ে উল্টো পানি এসে এলাকায় জলবদ্ধতা সৃষ্টি করে, তারা আরও বলেন শুধু রাস্তা নয়, পানি নিষ্কাশনের জন্য ড্রেনটিরও পুননির্মাণ করা প্রয়োজন।
এ বিষয়ে বর্তমান কাউন্সিলর জিয়াউদ্দিন পলাশের কাছে জানতে চাইলে তিনি বলেন আমি এ ওয়াডের উপনির্বাচনে কিছুদিন আগে জয়যুক্ত হয়েছি!
বিষয়টা আমিও আবহিত আছি, তবে বর্তমান করোনা পরিস্থিতিত কারনে এ বিষয় আলোচনা সম্ভব হয়নি। পরিস্থিতি স্বাভাবিক হলে বিষয়টা গুরুত্ব দেওয়া হবে বলে তিনি জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com