শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
ভুল রিপোর্টের চিকিৎসায় অকালে ঝরে গেল কলেজ ছাত্রের তাজা প্রান অনলাইন জুয়ায় আসক্ত স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু,, ঘাতক স্বামী আটক এসআরবি – ৭ মায়ানমারে পাচারকালে ৩ ট্রাক ইউরিয়া সারসহ দুইজন পাচারকারী আটক করেছে – কোস্ট গার্ড ইপিজেড থানার আকমল আলীতে প্রশাসন আবারও ভেঙ্গে দিলো ওসমানের নতুন জুয়ার ঘর দুর্ধর্ষ ছিনতাইকারী মোঃ রিয়াজ প্রঃ রিয়াদকে গ্রেফতার করেছে ইপিজেড থানা পুলিশ সার্বিক নিরাপত্তায় যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হলো জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) চট্টগ্রামে ৫টি গুরুত্বপূর্ণ থানায় রদবদল সিএমপির হালিশহর থানায় হাজেরা আক্তার টুনি ও নুর নাহার ঝিল্লি ৮ কেজি গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার। চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ অভিযান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পেকুয়ায় শিবির ক্যাডার নেতৃত্বে ব্যবসায়িকে হামলা আহত-১

 

পেকুয়ায় শিবির ক্যাডার নেতৃত্বে ব্যবসায়িকে হামলা আহত-১

পেকুয়া প্রতিনিধি।

কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া বাজারে দোকান ব্যবসায়ি রাশেদুল ইসলামকে হামলা করে গুরুতর আহত করা হয়েছে। রাশেদুল ইসলাম পেকুয়া সদর ইউনিয়নের উত্তর সাবেকগুলদী এলাকার শাহাব উদ্দীন পুত্র।
রাশেদুল ইসলাম মুক্তিযোদ্ধা কমান্ডার পেকুয়া উপজেলা সহ-সভাপতি সেই মুক্তিযোদ্ধা চেতনায় বিশ্বাসী ও আওয়ামিলীগ পরিবারের সন্তান।

(২৬ শে জুন) বৃহস্পতিবার রাত ৯ টার সময় বারবাকিয়া বাজারে তার দোকানের সামনে এই ঘটনা ঘটে।

আহত রাশেদুল ইসলাম জানান, নতুন দোকানে সালামি টাকা দেওয়ার জন্য বাজারে গেলে পেকুয়া সদর ইউনিয়নের উত্তর মেহেরনামা জাফর আলমের পুত্র রুহুল কাদের, তার ভাই রুহুল কাদের একই ইউনিয়নের উত্তর সাবেকগুলদী এলাকার মতিউর রহমানের পুত্র রুহুল কাদের, আমিনুল হকের পুত্র শিবির নেতা তৌহিদুল ইসলাম মিলে রাশেদের উপর পূর্ব পরিকল্পিত ভাবে কিরিচ, হাতুড়ি ও লোহার রড দিয়ে হামলা করে গুরুতর আহত করে। তার হাতে থাকা নগদ ৫০,০০০ হাজার টাকা ও Mi note8 ২৬,০০০ হাজার টাকা মূল্যের একটি অ্যান্ড্রয়েড মোবাইল ছিনিয়ে নেয়।

এসময় অন্য দোকান ব্যবসায়িরা এগিয়ে আসলে রুহুল আমিন গ্যাং মোটরসাইকেল যোগে দ্রুত পালিয়ে যায়। রাশেদকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পেকুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এখন তার অবস্থা খুবই সংকট জনক। তার মাথায় কিরিচের কূপে দ্বিখন্ডিত হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম জখমের চিহ্ন দেখা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ৯ টার দিকে রাশেদ নতুন দোকানের সালামী টাকা দেওয়ার জন্য বারবাকিয়া বাজারে গেলে রুহুল কাদের গাংদের নেতৃত্বে তার উপর হামলা করে তাকে গুরুতর আহত করে এবং তার হাতে থাকা নগদ ৫০,০০০ টাকা ও Mi note8 ২৬,০০০ হাজার টাকা মূল্যের একটি অ্যান্ড্রয়েড মোবাইল ছিনিয়ে নেয়। বাজারে থাকা লোকজন এগিয়ে আসলে তারা রুহুল কাদের গ্যাং পালিয়ে যায়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com