সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
পতেঙ্গা ৪১ নং ওয়ার্ড নাজির পাড়ায় বিএনপি অফিস উদ্বোধন,, চট্টগ্রাম পাঁচলাইশে ব্যবসায়িক পরিবারের প্রতি বারবার হামলা। পোলিওমুক্ত বিশ্ব গড়তে প্রতিটি শিশুর টিকাদান নিশ্চিত করতে হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন বিএসসি তে শত অপরাধের বরপুত্র ক্যাপ্টেন আমীর মোহাম্মদ আবু সুফিয়ান-কে ঘিরে আবারও শোরগোল,গুঞ্জন,সমালোচনায় মুখরিত,, ক্যাপ্টেন আমীর মোহাম্মদ আবু সুফিয়ানের খুঁটির জোর-কি নতুন ব্যবস্থাপনা পরিচালক,,? বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম বিভাগীয় আংশিক কমিটি অনুমোদন সভাপতি মো. সোহাগ হোসেন, সাধারণ সম্পাদক লায়ন মো. বিল্লাল হোসেন সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি চুক্তি বাতিলের দাবি: ১৯শে অক্টোবর থেকে গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা শীঘ্রই সন্ত্রাসীদের গ্রেফতার না হলে “মার্চ টু পুলিশ কমিশনার” কর্মসূচীর ঘোষনা সিআরএর চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা ও সংবেদনশীল স্থাপনার সুরক্ষায় অননুমোদিত ফটোগ্রাফি, ভিডিও ধারণ ও প্রচার ইত্যাদি থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান। পশ্চিম মাদারবাড়ি বালুর মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন

নড়াইলের লোহাগড়া থানার এসআই করোনা ‘পজিটিভ’, ওসিসহ হোম কোয়ারেন্টিনে ৮ জন।

 

  1. নড়াইলের লোহাগড়া থানার এসআই করোনা ‘পজিটিভ’, ওসিসহ হোম কোয়ারেন্টিনে ৮ জন
।।  উজ্জ্বল রায় লোহাগড়া নড়াইল থেকে   ।।
নড়াইলের লোহাগড়া থানার এক পুলিশ কর্মকর্তা করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন।
এ অবস্থায় থানার ওসিসহ আটজন পুলিশসদস্য হোম কোয়ারেন্টিনে (সঙ্গনিরোধ) চলে গেছেন।
থানা সূত্র জানায়, গতকাল রোববার বিকেলে পাওয়া প্রতিবেদনে থানার উপপরিদর্শক (এসআই) এস এম সবুর আলী করোনা ‘পজিটিভ’ হন।
তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়েছেন। উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধি জানান,  থানার আরও দুই কর্মকর্তার করোনাভাইরাসের উপসর্গ রয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান বলেন, ‘বর্তমান পরিস্থিতি মোকাবিলায় ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সব জায়গায় যেতে হয়, তাই করোনায় সংক্রমিত হওয়া স্বাভাবিক। এটি মেনে নিয়েই আমরা মাঠে আছি।’
ওসি বলেন, এসআই সবুরের সঙ্গে চলাফেরা বেশি হয়েছে, এমন আটজনের নমুনা আজ সোমবার হাসপাতালে জমা দেওয়া হচ্ছে।
প্রতিবেদন আসার আগ পর্যন্ত সবাই হোম কোয়ারেন্টিনে থাকবেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com