শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
ভুল রিপোর্টের চিকিৎসায় অকালে ঝরে গেল কলেজ ছাত্রের তাজা প্রান অনলাইন জুয়ায় আসক্ত স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু,, ঘাতক স্বামী আটক এসআরবি – ৭ মায়ানমারে পাচারকালে ৩ ট্রাক ইউরিয়া সারসহ দুইজন পাচারকারী আটক করেছে – কোস্ট গার্ড ইপিজেড থানার আকমল আলীতে প্রশাসন আবারও ভেঙ্গে দিলো ওসমানের নতুন জুয়ার ঘর দুর্ধর্ষ ছিনতাইকারী মোঃ রিয়াজ প্রঃ রিয়াদকে গ্রেফতার করেছে ইপিজেড থানা পুলিশ সার্বিক নিরাপত্তায় যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হলো জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) চট্টগ্রামে ৫টি গুরুত্বপূর্ণ থানায় রদবদল সিএমপির হালিশহর থানায় হাজেরা আক্তার টুনি ও নুর নাহার ঝিল্লি ৮ কেজি গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার। চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ অভিযান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

যশোরে ট্রেন ও ট্রাকের সংঘর্ষ….!!!

যশোরে ট্রেন ও ট্রাকের সংঘর্ষ।

যশোর প্রতিনিধি-ঃ

যশোরের বেনাপোল রেল স্টেশন থেকে ছেড়ে যাওয়া আমদানিকৃত পণ্য বোঝাই মালবাহী ওয়াগনের সাথে একটি ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এতে ওয়াগনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেছে ট্রাকটি। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
শুক্রবার (১৯ জুন) ভোর রাতে বেনাপোল দীঘিরপাড় নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বেনাপোল স্টেশন থেকে ছেড়ে আসা আমদানিকৃত পেঁয়াজ বোঝাই মালবাহী ওয়াগনটি বেনাপোল দিঘীরপাড় হাইরাস্তা রেলক্রসিং আসলে, এসময় রেলক্রসিং পার হওয়া একটি লোহার কুচি বোঝাই ট্রাক (সিলেট মেট্রো-ট- ১১- ০০৮১) সাথে ধাক্কা লাগে।
এতে কুচি বোঝাই ট্রাকটিকে ওয়াগনের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায়। আর এসময় ট্রাকের চালক ও হেলপার ট্রাক থেকে লাফিয়ে পড়ে নিজেদের জীবন রক্ষা করে বলে স্থানীয়রা জানান। বেনাপোল ফায়ার সার্ভিস স্টেশনের অফিস ইনচার্জ তৌহিদুর রহমান জানান, দূর্ঘটনার খবর পেয়ে আমি ঘটনাস্থলে যায়। গিয়ে দেখি ওয়াগনের ধাক্কায় ট্রাক দুমড়ে মুচড়ে পড়ে আছে। যেহেতু এটা ট্রেনের ব্যাপার, তাই এটা ট্রেন কর্তৃপক্ষ দেখবে।
আর এ দূর্ঘটনায় কেউ হতাহত হয়নি বলে তিনি জানান। বেনাপোল স্টেশন মাস্টার সাইদুর রহমান জানান, রাতে বেনাপোল রেল স্টেশন থেকে আমদানিকৃত পেঁয়াজ বোঝাই মালবাহী ওয়াগনটি রেলস্টেশন থেকে ছেড়ে যায়। এরপর ওয়াগনটি বেনাপোল দীঘিরপাড় নামক স্থানে পৌঁছালে এ দূর্ঘটনাটি ঘটে। এতে করে সাময়িক ভাবে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। দূর্ঘটনা কবলিত ট্রাক সরিয়ে ওয়াগনটি মেরামত করলে চলাচল স্বাভাবিক হবে বলে তিনি জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com