বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
সেন্টমার্টিনে ৫ টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ১০১ জনকে আটক করেছে কোস্ট গার্ড। পতেঙ্গা ৪১ নং ওয়ার্ড নাজির পাড়ায় বিএনপি অফিস উদ্বোধন,, চট্টগ্রাম পাঁচলাইশে ব্যবসায়িক পরিবারের প্রতি বারবার হামলা। পোলিওমুক্ত বিশ্ব গড়তে প্রতিটি শিশুর টিকাদান নিশ্চিত করতে হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন বিএসসি তে শত অপরাধের বরপুত্র ক্যাপ্টেন আমীর মোহাম্মদ আবু সুফিয়ান-কে ঘিরে আবারও শোরগোল,গুঞ্জন,সমালোচনায় মুখরিত,, ক্যাপ্টেন আমীর মোহাম্মদ আবু সুফিয়ানের খুঁটির জোর-কি নতুন ব্যবস্থাপনা পরিচালক,,? বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম বিভাগীয় আংশিক কমিটি অনুমোদন সভাপতি মো. সোহাগ হোসেন, সাধারণ সম্পাদক লায়ন মো. বিল্লাল হোসেন সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি চুক্তি বাতিলের দাবি: ১৯শে অক্টোবর থেকে গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা শীঘ্রই সন্ত্রাসীদের গ্রেফতার না হলে “মার্চ টু পুলিশ কমিশনার” কর্মসূচীর ঘোষনা সিআরএর চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা ও সংবেদনশীল স্থাপনার সুরক্ষায় অননুমোদিত ফটোগ্রাফি, ভিডিও ধারণ ও প্রচার ইত্যাদি থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান।

চট্টগ্রাম-ব্যাংকক রুটে বিমানের ফ্লাইট চালু করতে চিটাগাং চেম্বারের আহবান।

চট্টগ্রাম-ব্যাংকক রুটে বিমানের ফ্লাইট চালু করতে
চিটাগাং চেম্বারের আহবান

নিজস্ব প্রতিবেদকঃ-  ৩০জানুয়ারী

সম্প্রতি চট্টগ্রাম থেকে ব্যাংককগামী যাত্রীদের সুবিধার্থে চট্টগ্রাম বিমানবন্দরেই ইমিগ্রেশনের ব্যবস্থা করা হয়েছে। দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি মাহবুবুল আলম এ উদ্যোগকে স্বাগতঃ জানিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী এমপি’র প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সরাসরি চট্টগ্রাম হতে ব্যাংকক রুটে বাংলাদেশ বিমানের ফ্লাইট চালুকরণে পুনরায় আহবান জানান। ২৭ জানুয়ারি প্রতিমন্ত্রীকে প্রেরিত এক পত্রে এ আহবান জানানো হয়।

পত্রে চেম্বার সভাপতি বলেন- মিরসরাইয়ে বাস্তবায়নাধীন দেশের বৃহত্তম বঙ্গবন্ধু শিল্প নগর, আনোয়ারায় দু’টি অর্থনৈতিক অঞ্চল, দু’টি সরকারি ও একটি বেসরকারি ইপিজেডসহ অনেক বিদেশী বিনিয়োগকারীর গন্তব্য হওয়ায় চট্টগ্রামে অনেক বিদেশী বিশেষ করে বিনিয়োগকারীদের যাতায়াত বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি আর্থিক সক্ষমতা বৃদ্ধির কারণে চট্টগ্রাম থেকে ব্যাংককগামী ব্যবসায়ী, চিকিৎসা প্রত্যাশী ও পর্যটকের সংখ্যা অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে চট্টগ্রাম-ব্যাংকক সরাসরি ফ্লাইট চালু হলে তা এ মুর্হূতে লাভজনক না হলেও বিনিয়োগবান্ধব পরিবেশের অন্যতম সহায়ক হিসেবে ভূমিকা রাখবে বিধায় সরাসরি যোগাযোগের এ ব্যবস্থা জরুরী ভিত্তিতে নিশ্চিত করা প্রয়োজন। অন্যথায়, চট্টগ্রামকে ঘিরে মাননীয় প্রধানমন্ত্রীর বৃহত্তর অর্থনৈতিক কর্মকান্ড ও বিদেশী বিনিয়োগ আকর্ষণ বাধাগ্রস্ত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে।

তাই, বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় ব্যবসায়িক কার্যক্রম অব্যাহত রাখা, পর্যটকদের বিনোদন ও চিকিৎসা প্রত্যাশীদের স্বল্প সময়ে উন্নত সেবা গ্রহণের ব্যবস্থাকে আরো সহজতর করতে চট্টগ্রাম থেকে সরাসরি ব্যাংকক ফ্লাইট চালু করার লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষের পক্ষ থেকে প্রতিমন্ত্রীর প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com