বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
সেন্টমার্টিনে ৫ টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ১০১ জনকে আটক করেছে কোস্ট গার্ড। পতেঙ্গা ৪১ নং ওয়ার্ড নাজির পাড়ায় বিএনপি অফিস উদ্বোধন,, চট্টগ্রাম পাঁচলাইশে ব্যবসায়িক পরিবারের প্রতি বারবার হামলা। পোলিওমুক্ত বিশ্ব গড়তে প্রতিটি শিশুর টিকাদান নিশ্চিত করতে হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন বিএসসি তে শত অপরাধের বরপুত্র ক্যাপ্টেন আমীর মোহাম্মদ আবু সুফিয়ান-কে ঘিরে আবারও শোরগোল,গুঞ্জন,সমালোচনায় মুখরিত,, ক্যাপ্টেন আমীর মোহাম্মদ আবু সুফিয়ানের খুঁটির জোর-কি নতুন ব্যবস্থাপনা পরিচালক,,? বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম বিভাগীয় আংশিক কমিটি অনুমোদন সভাপতি মো. সোহাগ হোসেন, সাধারণ সম্পাদক লায়ন মো. বিল্লাল হোসেন সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি চুক্তি বাতিলের দাবি: ১৯শে অক্টোবর থেকে গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা শীঘ্রই সন্ত্রাসীদের গ্রেফতার না হলে “মার্চ টু পুলিশ কমিশনার” কর্মসূচীর ঘোষনা সিআরএর চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা ও সংবেদনশীল স্থাপনার সুরক্ষায় অননুমোদিত ফটোগ্রাফি, ভিডিও ধারণ ও প্রচার ইত্যাদি থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান।

দক্ষিণ হালিশহরে নবীন-প্রবীনদের ফুটবল মিলন মেলার উদ্বোধন

দক্ষিণ হালিশহরে নবীন-প্রবীনদের ফুটবল মিলন মেলার উদ্বোধন

হোসেন বাবলা ক্রীড়া প্রতিবেদক ঃ চট্টগ্রাম:০৬ জানুয়ারী

নগরীর ইপিজেড থানাধীন৩৯নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডস্থ (নারিকেল তলা)এস আলম .বি আলম গলি যুবক ও তরুনদের উদ্যোগে ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের মিলন মেলা উদ্বোধন করা হয়েছে। শুক্রবার(৬জানুয়ারী)বিকেলে সিডিএ বালুর মাঠে টুর্নামেন্টের প্রথম খেলায় অংশ নেয় এলিট ফোর্স -দিগন্ত একাদশএবং বিকেলে ২য় ম্যাচে অংশনেন দেলোয়ার ওয়ারির্স-প্রিয়াম একাদশ।
রবীনলীগ ভিত্তিক খেলায় শীর্ষ দুটি দল চলতি মাসের শেষ সপ্তাহের শুক্রবার বিকেলে ফাইনাল খেলায় উত্তীর্ণ হবে ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।

শুক্রবার উভয় টিমের সাথে পরিচয় বিনিময় করে ফুটবল উৎসবের উদ্বোধন করেন সাবেক কাউন্সিলর হাজী মোঃ আসলাম, সাবেক ফুটবলার মাহাবুব এলাহি,সমাজ সেবক মোঃ আইয়ূব আলী,মোঃ হাছি মিয়া,এম.এ হাসান, সাবেক ফুটবলার উত্তম মহাজন নব, লুৎফুর রহমান,মোঃ হারুন উর রশিদ,টুর্নামেন্ট উপ-কমিটির আহবায়ক ও সদস্য সচিব যথাক্রমে মিজানুর রহমান,দেলোয়ার হোসেন ,মোঃ আসলাম ,ক্রীড়া সংগঠক মুঃবাবুল হোসেন বাবলা।
খেলা পরিচালনা করেন রেফারী মোঃ হারুন,সহকারী-আঃকাদের, এস,এম তারেক,৪র্থ রেফারী মোঃ তামিম। উদ্বোধনী দুটি খেলায় প্রথমে রুবেলের দেয়া গোলে এলিট ফোর্স-দিগন্ত একাদশ কে হারায় এবং দিনের ২য় দেলোয়ার ওয়ারির্স-প্রিয়াম একাদশ২-২ গোলে ড্র হয়েছে। গোলদাতা হচ্ছে রাহাত হাসান২টি এবং দেলোয়ার,দীপু ১টি করে গোল করেন। আগামী শুক্রবার বিকেলে পরবর্তী আরো ২টি ম্যাচ একই মাঠে অনুষ্ঠিত হবে।

উদ্বোধন কালে অতিথিরা বলেন, ফুটবলের হারানো ঐতিহ্য ফিরে আনতে হলে এই ধরনের ফুটবল মিলন উৎসব অতি প্রয়োজন এবং এক সময়ের জনপ্রিয় এই বিনোদন কে মাঠ মুখি করে বর্তমান প্রজন্মদের ক্রীড়া চর্চায় মননিবেশ আবশ্যক। এই অঞ্চলের ক্রীড়া বিনোদন কে আরো উজ্জ্বল করতে সাবেকদের সামনে আসতে হবে।
দীর্ঘদিন পরে এই ফুটবল উৎসবে হাজার হাজার ক্রীড়া প্রেমী দর্শক মাঠে চর্তুরদিকে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com