রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড বাংলাদেশ শ্রমিক ফেডারেশন বিএসএফ এইচ পাওয়ার ও সিএনজি চালক কমিটির কার্ড বিতরণ। জুলাই-আগস্টের শহীদরা চিরস্মরণীয় হয়ে থাকবে—মেয়র ডা.শাহাদাত হোসেন ভবদহ পানি নিষ্কাসন সংগ্রাম কমিটির আহবায়ক এর মৃত্যুতে অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ। লামায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে লিখিত অভিযোগ বাংলাদেশ শিপিং করপোরেশনের শত শত কোটি টাকা লুটপাটের মহড়ায় জিএম ইঞ্জিনিয়ার মোঃ ইউসুফ নির্বাহী পরিচালক প্রযুক্তি নিয়মিত করছেন নাবিক বানিজ্য। বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি বন্দর ইপিজেড-পতেঙ্গা থানা’র বৈজ্ঞানিক সেমিনার অনলাইন আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান মসজিদের জায়গা দখল করে পতিতালয়, ভেঙে দিয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বিপুল পরিমাণে অস্ত্র, গোলাবারুদ সহ মিন্টুকে আটক করেছে-> কোস্ট গার্ড

দক্ষিণ হালিশহর চেস ক্লাবের প্রীতি দাবা টুর্নামেন্টে হাসান চ্যাম্পিয়ন, রানার্স আপ জাহাঙ্গীর

দক্ষিণ হালিশহর চেস ক্লাবের
প্রীতি দাবা টুর্নামেন্টে হাসান চ্যাম্পিয়ন, রানার্স আপ জাহাঙ্গীর

ক্রীড়া প্রতিবেদক:৪নভেম্বর

নগরীর ইপিজেড ৩৯ নং ওয়ার্ডস্থ দক্ষিণ হালিশহর চেস ক্লাবের
বার্ষিক সাধারণ সভা -প্রীতি ভোজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ৪নভেম্বর ,শুক্রবার রাতে অস্থায়ী কার্যালয়ে সম্পন্ন হয়েছে।
ক্লাবের উপদেষ্টা পরিষদের সদস্য মোহাম্মদ আলাউদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রীতি দাবা টুর্ণামেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
এর আগে বিকেলে ক্লাবের কায্য‌ র্নিবাহী সভাপতি এম,এল, কে
মুছার সভাপতিত্বে সাধারণ সভায় আগামী দিনের নতুন সদস্য নবায়ন, উপদেষ্টা পরিষদ গঠন, বাৎসরিক ক্যালেন্ডার প্রকাশ, স্কুল দাবা আয়োজন,দুটি টিম সিসিপিএর লিগে অংশ গ্রহণ সহ বার্ষিক ফি প্রদানের বিষয়ে আলোচনা হয়। সন্ধ্যায় ২০জনের অংশগ্রহণে ৮রাউন্ডের প্রীতি রেপিড দাবা টুর্নামেন্টে মোঃ হাসান ৭পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন, মোঃ জাহাঙ্গীর আলম ৬পয়েন্ট রানার্স আপ, মাহাবুব আলম সাড়ে ৫পয়েন্ট নিয়ে ৩য়, মোঃ শামীম ও আমান সাড়ে ৪পয়েন্ট পেয়ে যৌথভাবে ৪র্থ ,এম, হামিদ ৫ম, হোসেন বাবলা ৬স্থান লাভ করেন। এতে অরবিটার দায়িত্ব পালন করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক রফিকুল হাসান।
রাতে ভোজ সভা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্লাবের উপদেষ্টা পরিষদের সদস্য মোহাম্মদ আলাউদ্দিন।
বিশেষ অতিথি ক্লাবের উপদেষ্টা সদস্য , শিক্ষক মোঃ আজিজ উদ্দিন, চট্রগ্রাম দাবা খেলোয়াড় সমিতির সাংগঠনিক সম্পাদক ও ক্লাবের উপদেষ্টা ‌মো: জাহাঙ্গীর আলম (দাবা জাহাঙ্গীর), কবি নিজাম মোহাম্মদ,প্রবীণ দাবাড়ু নুরুল ইসলাম ঈশা , মোঃ সাদেকুল আলম।


ক্লাবের প্রচার-প্রকাশনা‌ সম্পাদক ও ক্রীড়া সংগঠক মু: বাবুল হোসেন বাবলা’র সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সভাপতি এম, শামীম আহমেদ, সাধারণ সম্পাদক শিক্ষক মোঃ আব্দুল হামিদ, আরিফ আহমেদ মা্ষ্টার, ক্লাবের সদস্য মোঃ আমান উল্লাহ আমান, মোঃ শাহীন,মোঃ হাসান উদ্দিন, অর্জন দাশ,এবিএম মুক্তাদির ও মাহাবুবুর আলম (হুজুর) প্রমুখ উপস্থিত ছিলেন।
আগামীতে ক্লাবের উদ্যোগে বৃহত্ দাবা চ্যাম্পিয়নশিপের আয়োজন করা ‌হবে বলে জানিয়েছেন আগত অতিথিরা।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com