সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
মায়ানমারে পাচারকালে ৩ ট্রাক ইউরিয়া সারসহ দুইজন পাচারকারী আটক করেছে – কোস্ট গার্ড ইপিজেড থানার আকমল আলীতে প্রশাসন আবারও ভেঙ্গে দিলো ওসমানের নতুন জুয়ার ঘর দুর্ধর্ষ ছিনতাইকারী মোঃ রিয়াজ প্রঃ রিয়াদকে গ্রেফতার করেছে ইপিজেড থানা পুলিশ সার্বিক নিরাপত্তায় যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হলো জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) চট্টগ্রামে ৫টি গুরুত্বপূর্ণ থানায় রদবদল সিএমপির হালিশহর থানায় হাজেরা আক্তার টুনি ও নুর নাহার ঝিল্লি ৮ কেজি গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার। চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ অভিযান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড

চট্টগ্রামে ৭.৬৫ মডেলের বিদেশি পিস্তলসহ ১জনকে গ্রেফতার করেছে – ডিবি

চট্টগ্রামে ৭.৬৫ মডেলের বিদেশি পিস্তলসহ ১জনকে গ্রেফতার করেছে – ডিবি

ডেক্স নিউজ ঃ- সিএমপি মিডিয়া সেন্টার চট্টগ্রাম

ডিবি (উত্তর) বিভাগের টিম নং-৩১ এর অফিসার ফোর্স ইং ১৮/০৪/২০২৬ তারিখ বিশেষ অভিযান ডিউটিতে থাকাকালীন গোপন সংবাদের ভিত্তিতে সিএমপির বায়েজিদ বোস্তামী থানাধীন আতুরার ডিপো কামারাবাদ মোড়স্থ “পপুলার মেডিকেল হল” ফার্মেসির দোকানের সামনে একটি অস্থায়ী চেকপোস্ট শুরু করে। চেকপোস্ট করাকালে একটি যাত্রীবাহী ভাড়াকৃত সিএনজি অটোরিক্সা (চট্টগ্রাম-থ-১৪-৫০২৭) কে সিগন্যাল দিয়ে থামিয়ে উক্ত সিএনজির যাত্রীদের তল্লাশিকালে সিএনজিতে থাকা একজন যাত্রী নেমে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ডিবির আভিযানিক টিমের অফিসার-ফোর্স উক্ত ব্যক্তিকে আটক করেন। তখন আভিযানিক টিম উপস্থিত উৎসুক জনতার সামনে আসামীর বডি সার্চ করলে সে নিজেই তার কোমরে গোঁজা অবস্থা হতে ক) ০১ (একটি) বিদেশি ৭.৬৫ পিস্তল বের করে দেয়। অস্ত্রটির গায়ে ইংরেজিতে MADE IN U.S.A., 7.65 লেখা রয়েছে। তখন আভিযানিক টিম উপস্থিত লোকজনের সামনে অবৈধ অস্ত্রটি জব্দ করে হেফাজতে নেন। গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে তার নাম মোঃ সাইফুল ইসলাম (৪৪), পিতা-মৃত আলাউদ্দিন আহমেদ আলী আহমেদ, মাতা-মৃত ছেনোয়ারা বেগম, সাং- চর হেয়ার, মোল্লা বাজার, মজিদ পন্ডিতের বাড়ি, ৫নং ওয়ার্ড, ১০নং জাহাজমারা ইউপি, থানা-হাতিয়া, জেলা-নোয়াখালী এবং বর্তমানে-বিবিরহাট, কাঁচাবাজার, ২নং গলি, ফারুক মিয়ার টিনসেড ভাড়াঘর, ৭নং সিটি কর্পোরেশন ওয়ার্ড, থানা-পাঁচলাইশ, জেলা-চট্টগ্রাম বলে জানায়। সে আরো জানায়, উদ্ধারকৃত অস্ত্রটি সে নিজ দখলে রেখে সন্ত্রাসী কার্যক্রম করার উদ্দেশ্যে বর্ণিত সিএনজি অটোরিক্সা দিয়ে চালিতাতলী হতে আতুরার ডিপোর দিকে আসছিল এবং উক্ত অস্ত্রটি দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় সুযোগমতো সন্ত্রাসী কার্যকলাপ করে থাকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, আসামী মূলত বায়েজিদ বোস্তামী থানার চালিতাতলী, ওয়াজেদিয়া, কুইয়াইশ, অক্সিজেন, বালুছড়া, হামজারবাগ, মুরাদপুরসহ নগরীর বিভিন্ন স্থানে সন্ত্রাসী কার্যকলাপ সংঘটন করে থাকে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামি সাইফুল ইসলাম (৪৪)-এর বিরুদ্ধে সিএমপির বিভিন্ন থানায় অস্ত্র, মাদক, চুরিসহ সর্বমোট ৫টি নিয়মিত মামলা রয়েছে।

পিসিপিআরঃ

১. পাঁচলাইশ মডেল থানার মামলা নং-২৭(১২)১৯, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১) সারণীর ১০(ক)।
২. পাঁচলাইশ থানার মামলা নং-১৩(০১)১৯, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১) সারণীর ১০ (ক)।
৩. চকবাজার থানার মামলা নং-১০(০৯)১৮, ধারা-৩৭৯ পেনাল কোড ১৮৬০।
৪. কোতোয়ালী থানার মামলা নং-৭১(০৭)১২, ধারা-19(f), ১৮৭৮ সালের অস্ত্র আইন।
৫. কোতোয়ালী থানার মামলা নং-৩০(০৭)১২, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন, ২৫(বি) এর ১(এ), তৎসহ ৪৬৭/৪৬৮/৪৭১/৪৮৯(এ)।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com